নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য রোধ করবে টিকটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। নির্বাচন সম্পর্কিত যেকোনো তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে টিকটকের এ উদ্যোগ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, মিথ্যা তথ্য, সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচাররোধে টিকটকের কমিউনিটি গাইডলাইনসে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। এসব নিয়মের ভিত্তিতে নির্বাচন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে দেবে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ভোটার নিবন্ধন, প্রার্থীর যোগ্যতা, ব্যালট গণনা এবং নির্বাচনের ফলাফল সম্পর্কিত এমন আরও বিষয় এতে বিবেচনা করা হবে।

তাছাড়া যেসব আধেয় বা কনটেন্ট ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে, ভোট প্রদানে বাধা দেয় বা সহিংসতা সৃষ্টি করে, টিকটকের নীতিমালা অনুযায়ী সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। টিকটকের ৪০ হাজারের বেশি কর্মী ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে এসব নীতি প্রয়োগ করা হয়। এছাড়া গোয়েন্দা সংস্থা, ইন্ডাস্ট্রি পার্টনার ও সামাজিক সংস্থা এ ক্ষেত্রে যুক্ত থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সম্পর্কে মিথ্যা তথ্য চিহ্নিত করতে এবং সেগুলো অপসারণ করতে স্থানীয় ও আঞ্চলিক ফ্যাক্ট চেকারদের সঙ্গেও কাজ করেছে টিকটক। যেসব আধেয় রিভিউ বা যাচাইয়ের জন্য এবং অসত্য হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো ‘ফর ইউ’ ফিডের জন্য সীমিত থাকে। এছাড়া টিকটক ব্যবহারকারী ও ভিডিও নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) দুই পক্ষকেই বিভ্রান্তিকর আধেয় সম্পর্কে সতর্ক করা হয়।

টিকটক তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টিকটকে ‘বাংলাদেশ ইলেকশন সেন্টার’ নামে একটি হাব তৈরি হতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভোটের প্রক্রিয়া, ভোটকেন্দ্রসহ নির্বাচনের অন্যান্য বিষয় সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। যেখানে ব্যবহারকারীদের জন্য স্থানীয় ভাষার মাধ্যমে তথ্য প্রদান করা হবে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিরপেক্ষ ও অবাধ রাখার লক্ষ্যে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে টিকটকের নীতিমালা রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো ধরনের রাজনৈতিক প্রচার, রাজনৈতিক বিজ্ঞাপন ও রাজনৈতিক তহবিল সংগ্রহ করা টিকটকে নিষিদ্ধ। যার ফলে সরকার, রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলোর ব্যবহার টিকটকে হবে সীমিত আকারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে টিকটককে তুলে ধরতেই এসব প্রচেষ্টা।

একাত্তর/আরএ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে দেওয়া ও সীমাবদ্ধ করার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর