মাইকেল জর্ডানের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:২০ পিএম

খুব কাছে গিয়ে এবারও হেরে গেলেন মেসি। না সেটা কোনো ফুটবল খেলায় নয়, কোনো ফুটবলারের কাছেও নয়। জার্সি বিক্রির দৌড়ে এ যাত্রায় বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের রেকর্ডটা ছাড়িয়ে যাওয়া হলো না বিশ্বজয়ী আর্জেন্টাইনের। নিলামের শেষ দিনের শেষ মুহূর্তে ব্যবধান ছিল মাত্র ২ দশমিক ৩ মিলিয়ন ডলারের।

‘যুদ্ধ-যুদ্ধ খেলা’ থেকে উৎপাদিত ধুলোয় ধূসর আফগানিস্তান থেকে পরিবারের সাথে পাকিস্তানে পালিয়ে বাঁচা সেই পাঁচ বছরের শিশু মুর্তজার কথা মনে আছে? পলিব্যাগ কেটে আকাশি জার্সির গায়ে যে লিখেছিলো লিওনেল মেসির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর ঠিকই পৌঁছে গিয়েছিল গ্রহের সেরা ফুটবলারের কাছেও। দু’জনের দেখাও হয়েছিল। এক জার্সির জোর কতো হতে পারে তার প্রমাণ অনেকটা মিলিয়ে গিয়েছিলো সেবারই। 

মেসি-মুর্তজার গল্পটা যখনকার, সে সময় তো এলএমন টেনের অনেক কিছুই অর্জনের বাকি। বলতে গেলে বেশিরভাগটাই। এরপর তো কোপা আমেরিকা আর বিশ্বকাপ জয় করেছে শ্রেষ্ঠত্ব প্রশ্নে অবসান ঘটিয়েছেন সব বিতর্কের। আর তাই ওই আকাশি নীল জার্সি পেছনে যখন ১০ সংখ্যাটা লেখা হয়, তখন তার শক্তি চলে যায় আধ্যাত্মিক পর্যায়ে! আর সেটা যদি মেসি পরে বিশ্বকাপের ফাইনাল খেলে থাকেন, যেটা তিনি জিতেছেনও, তার মূল্যমান নির্ধারণ করা আদৌ সম্ভব না। আর সেই জার্সি যদি কাতার বিশ্বকাপে ফাইনালের হয় তার দাম তো হু হু করে উপরে ওঠার কথাই।

প্রথম বিডেই সেটার দাম উঠেছিল ৫ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে। ফার্স্ট বিডে এর আগে কোবে ব্রায়ান্টের এমভিপি ২০০৭-০৮ সিজনের জার্সির দাম ওঠে ৫ দশমিক ৮ মিলিয়ন, বাবে রুথের নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের জার্সির ৫.৬ মিলিয়ন, লেবর্ন জেমসের ২০২৩ এনবিএ ফাইনালসের জার্সির ৩.৬ মিলিয়ন দাম উঠেছিলো ফার্স্ট বিডেই।

পয়লা বিডেই রেকর্ড ছাড়িয়ে গেলেও টোটাল দামে বেশ ক’জনের পেছনেই পড়ে গেছে মেসির কাতার বিশ্বকাপের জার্সি। কাউন্ট ডাউন শেষ হওয়া পর্যন্ত সেটার দাম ওঠে ৭ দশমিক আট মিলিয়ন ডলার। সাড়ে ছয় মিলিয়ন ডলারের পর বিড হয়েছে মাত্র তিনটা। রেকর্ডটা বাস্কেটবল লিজেন্ড মাইকেল জর্ডানের কাছেই। ১৯৯৮ সালের এনবি ফাইনালসের গেম ওয়ানে শিকাগো বুলস জার্সিটার দাম উঠেছিল ১০ দশমিক এক মিলিয়ন ডলার। তবে ফুটবলে এমন স্মৃতিময় জার্সিকে এগিয়ে রাখতে মেসি আর মারাদোনা- দুই আর্জেন্টাইনের নামটাই আগে আসবে। গেলো বিশ্বকাপের ফাইনালে পড়া জার্সির পাশাপাশি মেসির ২০১৭ এল ক্লাসিকো জার্সি বিক্রি হয় সাড়ে ৪ মিলিয়নে। মারাদোনারটা অবশ্য ছাড়িয়ে গিয়েছিলো ৯ মিলিয়নের গণ্ডি।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সাথেবি এবার একসাথে মেসির ছয় জার্সি তুলেছিলো বিক্রির জন্য। ফাইনালের জার্সির পাশাপাশি ছিলো, এলএম টেনের ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল, নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিন আর গ্রুপ পর্বের টোটাল তিন ম্যাচের দুটি কিট।

 

একাত্তর/আরএ
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর