আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৮ জন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছে মোট ২৭৮ প্রার্থী।

শুক্রবার নির্বাচন ভবনে শেষ দিনের মতো ৮৪টি আপিল শুনানি হয়। এর মধ্যে ২২টি আবেদন মঞ্জুর, ৬২টি নাকচ করা হয়। একই সঙ্গে যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন তাদের আবেদন নাকচ করা হয়।

আপিল শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যরা।

ইসি সূত্র জানায়, আপিল নিষ্পত্তির প্রথম দিন ৫৬, দ্বিতীয় দিন ৫১, তৃতীয় দিন ৬১, চতুর্থ দিন ৪৫, পঞ্চম দিন ৪৩ ও ষষ্ট দিন ২২ প্রার্থিতা ফেরত পান।

উল্লেখযোগ্য যাদের প্রার্থিতা নাকচ হয়েছে তাদের মধ্যে রয়েছেন- বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে ৯ ডিসেম্বর ইসি সচিব জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন ৫৬১ প্রার্থী। 

তার মধ্যে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন ও শেষ দিন ১৩০ আবেদন জমা পড়ে। 

তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের সাত জানুয়ারি। আপিল নিষ্পত্তি শেষে মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এর পর ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক দেবে ইসি। নির্বাচনী প্রচার চলবে পাঁচ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত। 

একাত্তর/এসি
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর