সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহবান শিল্পী সমাজের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

তরুণ প্রজন্মের প্রতি সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহবান জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ। শুক্রবার সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পায়রা আয়োজিত সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা জানান।

‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ স্লোগান নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ। তাদের সাথে সহযোগিতায় রয়েছে ক্যাম্পেন এডভোকেসি প্রোগ্রাম। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। 

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সীতেশ চন্দ্র মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা তুলে দেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনের হাতে পতাকা তুলে দেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, বাংলাদেশের শিল্পী সমাজ সব সময়ই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী শক্তি আবারো মাথা ছাড়া দিয়ে দেশের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্য আমরা আবারো একত্রিত হয়েছি।

তিনি বলেন, সব জায়গায় থেকে আমাদের মানুষকে সচেতন করতে হবে, সব মহলের মানুষকে সচেতন করতে হবে। যাতে আমরা মুক্তিযুদ্ধের জায়গাটাকে জলাঞ্জলি না দেয়। 

ঢাবি নীল দলের শিক্ষকদের পক্ষ থেকে সংহতি জানিয়ে দেয়া বক্তব্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, আজ যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা তারা সারা বিশ্বের মানুষকে অত্যাচারের পক্ষে কাজ করেছে, সেই ইতিহাস তাদের রয়েছে। তাদের দেশের মানবাধিকারের কথা বলি, তাদের মত প্রকাশের স্বাধীনতার কথা যদি বলি, তাদের জনগণ যদি তাতে ভোট দেন। তার পার্সেন্টেজ কত হবে তা ভাববার বিষয় রয়েছে। তাদের নিজেদের দেশে মানবাধিকারের প্রশ্ন রয়েছে, সেখানে তারা বহির্বিশ্বে এসে মানবাধিকারের কথা বলে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে তাদের যেই পদক্ষেপ, তা সত্যিই আমাদের ভাবায়। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব সময়ই সকল দেশের শিল্পী সমাজ এগিয়ে এসেছে। বাংলাদেশেও এই উদ্যোগের জন্য দেশের শিল্পীসমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন,বাংলাদেশ যখন স্বাধীনতা সূর্য দেখছিলো, ঠিক তখনই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিলো স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য। আজকে দেখতে পাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। এখন তারা আবার বাংলাদেশের ওপর চোখ ফেলেছে। আজকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ যেই চিত্র তুলে ধরেছে, এই রকম চিত্র মুক্তিযুদ্ধের সময় আমাদের অনুপ্রাণিত করতো।

শিক্ষার্থীদের প্রতি মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু বলেন, আমরা যুদ্ধ করেছিলাম ১৯৭১ সালে, তোমরা যুদ্ধ করবে এই দুই হাজার তেইশ সালের আজকের তারিখে। যারা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমরা, দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে তোমরা।

আরবিএস  
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে প্রতীকী কফিন মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুছে ফেলা শেখ হাসিনার গ্রাফিতিকে আগের রূপে ফিরিয়ে আনা হয়েছে। যা এখন পরিণত হয়েছে ঘৃণাস্তম্ভে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর