কুমিল্লায় এমপি বাহারের নির্দেশে সাংবাদিক পেটানোর অভিযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

কুমিল্লায় স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে একাত্তর টেলিভিশনের সাংবদিক ও ক্যামেরা পারসনের ওপর হামলা করা হয়েছে। 

বুধবার বেলা ১১টায় নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে এ ঘটনা ঘটে।

ওই হামলার শিকাররা হলেন- কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগ। 

কাজী এনামুল হক ফারুক জানান, অফিসের লাইভ প্রোগ্রাম ছিল। আমি যুক্ত হওয়ার জন্য স্টেডিয়াম এলাকায় আসি। এখানে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে তার নেতাকর্মীরা আমার ওপর হামলা করে। এসময় তারা আমার ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগের ওপরও হামলা করেমোবাইল ও লাইভ ডিভাইস নিয়ে গেছে।

ক্যামেরা পারসন সোহাগ জানান, এমপি বাহারের নির্দেশে তার নেতাকর্মীরা আমাদের গালাগাল ও হামলা করে। তার পিএস আমাকে এলোপাথাড়ি মেরেছে। 

কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সময় টিভির সাংবাদিক বাহার রায়হান বলেন, আমরা কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্বাচনী প্রচারের নিউজ কাভার করার জন্য আসি। সভা শেষে সাংবাদিকদের দেখে তিনি বলেন, কোন টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না। তখনই একাত্তর টেলিভিশনের সাংবাদিকদের দেখে তেঁড়ে আসেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। তার নেতাকর্মীরা একাত্তরের প্রতিনিধি ও ক্যামেরা পারসনের গায়ে হাত তোলে। এসময় তাদের ডিভাইস ছিনিয়ে নেওয়া হয়। 

তিনি বলেন, শুধু আজই নয়, গত ১৮ ডিসেম্বর প্রচারের প্রথমদিন কুমিল্লার চাঁনপুর এলাকায় উনার উঠান বৈঠকে আমাকে দেখে স্টেজ থেকে ঢিল ছোড়েন। 

রায়হান বলেন, ২০১৫ সালে কুমিল্লার কান্দিরপাড়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় আমার ক্যামেরা নিয়ে যায়। আমার গায়েও হাত তোলে। আরেক ঘটনায় তিনি সময় টেলিভিশনের এমডি আহমেদ জুবায়ের ও আমিসহ চারজনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার একটি মানহানি মামলা করে। ১২ অক্টোবর মদমুক্ত পূজা আয়োজনের আহবান করা নিয়ে তার বক্তব্যের ভিডিও প্রকাশ করায় স্থানীয় কুমিল্লার কাগজের প্রতিনিধিদের তিনি তার সমাবেশ থেকে বের করে দেন। 

গত ১৮ ডিসেম্বর বিএনপি-জামায়াতের কোনো কর্মীকে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন এমপি বাহার। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এ অভিযোগে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে একদিনে দুটি শোকজ করা হয়েছে। মঙ্গলবার তাকে শোকজ করেন কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর