নাশকতা ঠেকাতে কমলাপুর রেলস্টেশনে টহল জোরদার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সিটি এনএসআই  এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সিটি এনএসআইয়ের ১২ জন এবং র‍্যাবের ৫০ জন সদস্য রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত রয়েছেন। তারা সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহন করা ব্যাগ তল্লাশি চালাচ্ছেন, যাতে দুষ্কৃতিকারীরা কোনো প্রকারের দাহ্য পদার্থ এবং অবৈধ মালামাল বহন করতে না পারে।

র‍্যাব বলছে, দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই যেনো কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে সেজন্য সার্বক্ষণিক টহল ও রোবাস্ট পেট্রোল জোরদার করা হয়েছে। গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের ওপর কঠিন নজরদারি রাখা হচ্ছ।

বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল যোগাযোগের নিরাপত্তা জোরদার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর হতে ভয়াবহ অগ্নিসংযোগ, গাড়িতে বোমা হামলা ও বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা বিপুল সংখ্যক চাঞ্চল্যকর নাশকতাকারীকে গ্রেপ্তারসহ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের নিকট সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। পুড়ে যাওয়া একটি বগি থেকে মা-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

গেলো ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে রেলে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে।

গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। নিহত হন একজন। আহত হন ১০ জনের বেশি।

১৬ ডিসেম্বর টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। এতে ট্রেনটির দু'টি বগি পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির আরেকটি বগি।

এছাড়াও ১৯ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে এবং ২২ নভেম্বর সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে আগুন দেয় নাশকতাকারীরা।  

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, সম্প্রতি রাজধানী র‌্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৮ অক্টোবর হতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধের নামে সাধারণ মানুষের ওপর বোমা হামলা, গাড়িতে অগ্নি সংযোগ, পেট্রোল বোমা ও ট্রেনে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। ইতোমধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা চলছে।

একাত্তর/কেএসএইচ
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর