তিন শীর্ষ পর্ন সাইটের ওপর চড়াও হলো ইইউ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

বিশ্বের বহু দেশে নিষিদ্ধ হলেও, বিলিয়ন ডলারের সাম্রাজ্য রয়েছে পর্ন ব্যবসার। এর সঠিক পরিমাণ কারও জানা নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠছে। খুঁজে নিচ্ছে নিত্য নতুন বাজার। এর মধ্যে টিউব ভিডিও ভিত্তিক তিন পর্ন সাইট এখন রীতিমতো সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

গোটা বিশ্বজুড়ে দারুণ রমরমা ব্যবসা করে চলছে এক্স ভিডিওস, পর্নহাব এবং স্ট্রিপচ্যাট- এই তিন বড় মাপের ওয়েবসাইট। ছোটখাটো পর্নোগ্রাফি সাইটগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলেও, এই তিনটি পর্নসাইটকে বন্ধ করা যায়নি। তাই এই পর্নোগ্রাফি সাইটগুলোতে এবার কড়া বিধিনিষেধ জারি করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন।

ইউরোপিয়ান ডিজিটাল সার্ভিস অ্যাক্টের আওতায় একগুচ্ছ বিধিনিষেধ চাপানো হয়েছে তিনটি ওয়েবসাইটে। ইইউ বলছে, বিশ্বজুড়েই এই তিনটি ওয়েবসাইট দেখেন কোটি কোটি মানুষ। তাই এমন কনটেন্ট যেন না রাখা হয়, যা অত্যন্ত বিরূপ প্রভাব ফেলে জনমানসে, বিশেষ করে তরুণ সমাজে। 

আর এই কাজে ওই তিন ওয়েবসাইটকে বাধ্য করতে কিছু নির্দেশনা জারি করেছে ইইউ কর্তৃপক্ষ। এই তিন ওয়েবসাইট কারা অ্যাকসেস করতে পারবেন, কত বয়সের পর থেকে ওয়েবসাইটের ভিডিও দেখা যাবে ইত্যাদি বিষয়ে কড়া নিয়ম চালু করতে হবে, তিনটি প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে ইইউ। 

পর্নোগ্রাফি সাইটগুলোকে আরও কিছু নিয়ম মানতে বলেছে ইইউ। যেমন বয়স সীমা ঠিক করা খুব জরুরি। তাছাড়া ডিপফেক ভিডিও বা শিশু পর্নোগ্রাফির কোনও ভিডিও দেখানো চলবে না। যেহেতু বর্তমানে গোটা বিশ্ব এখন ইন্টারনেটে বন্দি, তাই এনিয়ে সবাইকে আরও দায়িত্বশীল হবার আহবান জানিয়েছে ইইউ। 

ভারত-বাংলাদেশসহ দক্ষিণ এশিয়াতে বিদেশি পর্ন সাইটগুলি আইনত নিষিদ্ধ, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায়নি সেগুলো। যৌনতায় ভরপুর রগরগে দৃশ্য দেখতে ভালোবাসেন যারা, তারা এখনও পছন্দের পর্ন সাইটগুলো খুঁজে খুঁজে বার করে নেন ইন্টারনেট থেকে। এরপর অবাধে চলে দৃশ্যসুখ।

এআরএস
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৭ মার্চ) ব্রাসেলসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর