ইসরাইলের উত্তরাঞ্চলের আকস্মিক বন্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

ইসরাইলের উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রবল বৃষ্টিপাতের জেরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে বেশ কিছু অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

তেল আবিব ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।   

প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যার কারণে ইসরাইলের উত্তরাঞ্চলের শহর কারমিয়েল, নাজারেথসহ গোলানি জাংশন এবং অন্যান্য এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যা কবলিত এলাকার বহু রাস্তা তলিয়ে গেছে। পানিতে অকেজো হয়ে রাস্তায় পড়ে আছে বহু গাড়ি। অনেক ইসরাইলি গাড়িতে আটকা পড়েছেন।  

তবে এ আকস্মিক বন্যার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। 

এর আগে গেলো মাসে দক্ষিণ গাজা ও রাফা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছিল। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর