ফ্রান্সে তিন শতাধিক ভারতীয় যাত্রীসহ উড়ান আটক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

তিন শতাধিক ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ হঠাৎ ফ্রান্সের মাটিতে অবতরণের পর সেটিকে আটকে দিয়েছে দেশটির প্রশাসন। যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করলেও মানব পাচারের অভিযোগে রয়েছে। ঘটনা তদন্তে নেমেছে ফ্রান্সের সংশ্লিষ্ট সংস্থা। 

রোমানিয়ার সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়েছিল। উড়োজাহাজটি ভ্যাট্রি বিমানবন্দরে নেমে পড়ে। কারিগরি সমস্যার কারণেই এই অবতরণ বলে পুলিশকে জানানো হয়। তবে অজ্ঞাত পরিচয় সূত্রে মানবপাচারের বিষয়ে প্রশাসনের কাছে খবর যায়। ঘটনার তদন্ত চলছে। 

বিমানবন্দরের রিসেপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। সেখানে বিছানা ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে। বিমানটিতে ৩০৩ জন ভারতীয় যাত্রীও রয়েছেন। তাদের ভারতে পাঠানো হবে কিনা তা এখনো জানা যায়নি। ফ্রান্সের আর্গনাইজড ক্রাইমবিবরোধী শাখা এই ঘটনার তদন্ত করছে।

একাত্তর/এসি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর