যাদের জন্য বিএনপির গণসংযোগ তারাই জানে না

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গত তিনদিন তারা গণসংযোগ কর্মসূচি দিয়ে সরকার বিরোধী লিফলেট বিতরণ করে আসছে।

তবে এত দায়সারা কর্মসূচি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ মানুষ। তারা বলছেন, একমাস ধরে আগুনে মানুষ পুড়িয়ে, এখন কীসের গণসংযোগ। তারা নির্বাচনে জিততে পারবে না বলে অংশগ্রহণ করছে না। সেই নির্বাচন বর্জনের জন্য মানুষকে বাধ্য করবে কেনো?

গণসংযোগের নামে গত তিনদিন বিএনপির নেতারা রুটিন করে কিছু এলাকায় প্রধান সড়কের আশেপাশে লিফলেট বিলি করেছে। সেখানে তারা জনগণের উদ্দেশ্যে বলেন- দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। শেষদিন রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

গণসংযোগের সময় জনগণ ও ভোটারের প্রতি ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানান তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। রিজভী বলেন, আপনারা সাত জানুয়ারির নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।

কোথায় গণসংযোগ- এমন প্রশ্ন করে রোকেয়া স্মরণীর দোকানদার রবিন চৌধুরী বলেন, আমি তো সামনেই আছি। গণসংযোগের কোনো বিষয় আমার জানা নেই। টেলিভিশনে জেনেছি গণসংযোগের কথা। কিন্তু গত তিনদিনে তেমন কিছু নজরে আসেনি।

মোহম্মদপুরের টাউনহলের পেছনের এলাকার দোকানগুলোতে জিজ্ঞেস করা হলে তারা বলেন, গণসংযোগ বিষয়ে তাদের কাছে কেউ আসনি। দোকানি হাওলাদার বলেন, বিএনপির এটা পুরোনো অভ্যাস। অবরোধ হরতাল ডেকে মানুষ আগুনে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আন্দোলনের মাঠে তারা কেউ নেই। লিফলেট দিয়ে কী আন্দোলন করে।

রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ এই গণসংযোগ বিষয়ে কিছু জানেন না এবং টেলিভিশনে যতটুকু দেখেছেন ততটুকুই তথ্য তাদের কাছে আছে বলে জানান। নগরীর মহাখালী বাসস্ট্যান্ডের কাছে এক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করা হয় আজ কি অবরোধ? তিনি বলেন, হলে হতেও পারে। অবরোধ আর অন্যদিনে কোনো পার্থক্য নাই। কেউ লিফলেট নিয়ে এসেছিল কিনা প্রশ্নের জবাবে বলে, দূরে দেখেছি, আমার কাছে আসেনি।

এদিকে নির্বাচন কমিশনার. আনিছুর রহমান শনিবার জানিয়েছেন, ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর