সংসদে প্রধান বিরোধী দল হবে তৃণমূল বিএনপি: শমসের মবিন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হবে তৃণমূল বিএনপি। এমনটাই দাবি করেছেন সিলেট-৬ আসনের প্রার্থী ও দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

রোববার বিকেলে সিলেটের গোলাপগঞ্জে নিজ নির্বাচনী কার্যালয়ে একাত্তরকে এ কথা বলেন তিনি।

সোনালী আঁশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূল বিএনপির চেয়ারম্যান বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দিপনা নিয়ে নিার্বচনী প্রচার চালানো হচ্ছে। শেষ সময় পর্যন্ত এ অবস্থা থাকলে তৃণমূল বিএনপির জয় অনেকটা নিশ্চিত। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য বাংলাদেশের নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না। কারন বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট প্রয়োগ করলে অন্য দেশের মন্তব্য কাজে আসবেনা। 

এর আগে শনিবার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বেশ কিছু এলাকায় গণসংযোগ করে তিনি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ নেই। প্রশাসন যেভাবে তার আসনে কাজ করে যাচ্ছে, সেভাবে কাজ করলে নিবার্চন সুন্দর এবং সুষ্ঠু হবে। ভোট নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। যতো দিন গড়াবে, ভোট নিয়ে মানুষের আগ্রহ ততো বাড়বে বলেও মন্তব্য করেন সাবেক এই পররাষ্ট্র সচিব। 

একাত্তর/এসি
রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের প্রতি সম্মান থাকলেও ব্যক্তির বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। তিনি আরও যোগ করেন, বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষী মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট যোগ্য লোক রয়েছে।
সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এ উপলক্ষ্যে জেলার আলিয়া মাদ্রাসার মাঠে শুরু হয়েছে দলটির নির্বাচনী প্রথম সমাবেশ। 
দীর্ঘ ২২ বছর পর শ্বশুরবাড়ির এলাকা তথা সিলেটে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে করলেন হজরত শাহজালাল ও হজরত শাহ পরান রহ: এর মাজার জিয়ারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর