পেপার বিক্রির টাকা দিয়ে মাশরাফীর প্রচারে রাজিব

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় সে, লোকে তাকে বলে বিশেষ চাহিদা সম্পন্ন। সেই মানুষটার ভালোবাসা যেনো হার মানালো সবাইকে। মাশরাফীকে ভালোবেসে রাজিব নামের একটা ছেলে তিন বছর ধরে পেপার বিক্রি করে জমিয়েছেন টাকা, সেই টাকা দিয়েই চালাচ্ছেন মাশরাফীর প্রচার। অথচ কখনোই দেখেননি মাশরাফীকে। প্রিয় নেতার নির্বাচনী প্রচার চালাতে ভোলা থেকে নড়াইল পাড়ি দিলেন রাজিব।

ভালবাসা কি অদ্ভুত? কী প্রকট তার ক্ষমতা। চেনা নেই জানা নেই, নেই রক্তের সম্পর্ক, তবুও তার জন্য যেনো নিজেকে করা যায় দেউলিয়া। 

এই যে রাজীব নামের বিশেষ চাহিদা সম্পন্ন এই ছেলেটা... কাঁধে মস্ত ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে, মানুষের দ্বারে দ্বারে। নিজের জন্য সাহায্যে চেয়ে নয় বরং তার ভালোবাসার মানুষ মাশরাফী বিন মোর্ত্তজার জন্য। ভালোবাসার টানে হকার রাজীব হয়েছেন রীতিমত দেশান্তরি। ভোলা থেকে এসেছেন প্রিয় ক্রিকেটারের শহর নড়াইলে।

দুয়ারে কড়া নাড়ছে ১২তম জাতীয় সংসদ নির্বাচন। নড়াইল দুই আসনের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা। তার প্রচারে এবার শামিল হয়েছেন এই রাজীব। সেটাও কিনা গেলো প্রায় তিন বছর ধরে পেপার বিক্রি থেকে বাঁচানো টাকা দিয়ে। নিজের টাকায় ছেপেছেন দশ হাজার লিফলেট, ব্যাগ ভরে বিলি করছেন ভোটারদের কাছে।

বাড়ি পর্যন্ত গেলেও মাশরাফীর দেখা পায়নি রাজীব। তবে মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা আশ্বস্ত করেছেন রাজীবকে দেখা করিয়ে দেবেন স্বপ্নের নায়কের সাথে।

ভোলা থেকে আসা রাজীবের ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা করেছে মাশরাফীর পরিবার। মাশরাফী বাড়ি আসলেই দেখা করিয়ে দেবেন এই ভক্তের সাথে।

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক,আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। কবিতার এই লাইনগুলো যেনো বাস্তবে রূপ দিয়েছেন একসময়ের ২২ গজের নেতা মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম দফায় নির্বাচিত হয়েছেন কুড়িয়েছে সর্বস্তরের মানুষের ভালোবাসা।

এবার দ্বিতীয়বারের মতো নড়াইল-২ (লোহাগড়া, নড়াইল সদর উপজেলা, কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙগা শোলপুর ও শেখ হাটি উপজেলা) আসনে নৌকার প্রার্থী হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ০২৩ জন ও নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭১১ জন। এছাড়া তিনজন হিজড়া ভোটার রয়েছে এ আসনে।

মাশরাফী ছাড়াও বিভিন্ন দলের আরও পাঁচজন প্রার্থী রয়েছে এ আসনে।

 

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন তামিম ইকবাল। নির্বাচনের ডামাডোল আর ব্যস্ততার মাঝেও সাবেক ওডিআই অধিনায়ককে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিশ্বকাপের আগমুহূর্তে তামিমকে ফিরিয়ে মাশারাফি বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটে তাঁর গুরুত্ব কতোটা। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়েও ম্যাশকে বিসিবি সভাপতি করার দাবি উঠেছে। মাশরাফির এক ভক্ত বলেছেন, ভারত যদি...
মাশরাফী বিন মোর্ত্তজা এমনই। যখন দলের অধিনায়ক ছিলেন তিনি ছিলেন ফাদার ফিগার। বটবৃক্ষের ছায়ায় আগলে রাখতেন টিম মেইটদের। যে কয়জন ক্রিকেটারের সঙ্গে মাশরাফীর সম্পর্কটা বড় ভাই আর বন্ধুর মতো তাদেরই...
গেলো ২৪ ঘণ্টায় বাংলাদেশের ক্রিকেটে ঘটে গেলো দারুণ সব নাটকীয় ঘটনা। আফগানদের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে হারের রেশ কাটতে না কাটতেই হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে বসেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর