এবার মাশরাফিকে বিসিবি সভাপতি করার দাবি

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

বিশ্বকাপের আগমুহূর্তে তামিমকে ফিরিয়ে মাশারাফি বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটে তাঁর গুরুত্ব কতোটা। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়েও ম্যাশকে বিসিবি সভাপতি করার দাবি উঠেছে। 

মাশরাফির এক ভক্ত বলেছেন, ভারত যদি সৌরভ গাঙ্গুলিকে বোর্ড প্রধান করতে পারে, তাহলে বাংলাদেশ কেনো ম্যাশকে সেই দায়িত্ব দিচ্ছে না? 

তামিম ইকবালের হঠাৎ অবসর, বাংলার ক্রিকেট আকাশে কালো মেঘ, সেই মেঘ দুর করে ঝলমলে রোদ ফেরানোর দায়িত্ব নেন বাংলার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে সবার প্রিয় ম্যাশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করার দাবি উঠেছে। ভক্তকূল মনে করেন, বিসিবি বস হবার সব যোগ্যতাই রয়েছে ম্যাশের।  

একজন লিখেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সভাপতি হ্যামিল্টল মাসাকাদজা হতে পারে, ভারতের সভাপতি সৌরভ গাঙ্গুলি হতে পারে তাহলে বিসিবিতে কেনো মাশরাফি নয়। 

সোশ্যাল মিডিয়া জুড়ে এক রকম ঝড় ক্রিকেট ভক্তরা নিজেদের মতো করে মতাতত দিচ্ছেন। তবে এমন দাবি উঠলেও এখনই মাশরাফিকে বিসিবি সভাপতি করার সুযোগ নেই। 

এই পদের জন্য নির্দিষ্ট কিছু বিধিবিধান আছে, এজন্য কোনো ক্লাবের সভাপতি থাকতে হয় অথবা বোর্ড পরিচালক বা কাউন্সিলর হয়ে তিন বছর দায়িত্ব পালন করতে হয়। 

মাশরাফির তেমন অভিজ্ঞতা না থাকলেও ফেসবুকজুড়ে দাবি তুলে চলেছেন ভক্তরা। বিধিবিধানের চেয়ে দেশের ক্রিকেট অনেক বড়, তাই ক্রিকেট বাঁচাতে প্রয়োজন মাশরাফিকে। 


একাত্তর/এআর

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর