অবশেষে ভারতে ফিরলো ফ্রান্সে আটকা সেই উড়ান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ এএম

মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সের একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি উড়ানকে চারদিন ধরে আটকে রেখেছিল ফরাসি কর্তৃপক্ষ। তবে তদন্ত শেষে উড়ানটিকে ছেড়ে দেয়া হয়েছে এবং ২৭৬ জন যাত্রী নিয়ে সেটি ভারতে ফিরে এসেছে। 

মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সের একটি বিমানবন্দরে চারদিন ধরে আটকে ছিলো এয়ারবাস এ৩৪০। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে কয়েকশ ভারতীয় নাগরিককে বহনকারী উড়ানটি ভারতের মুম্বাই বিমানবন্দরে পৌঁছেছে। 

উড়ানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার পথে ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেয়ার জন্য। ওই উড়ানে করে মানবপাচার করা হচ্ছে এমন সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। এসময় উড়ানে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক এবং তাদের সাথে কোনো অভিভাবক ছিলেন। এ কারণে উড়ানটিকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফরাসি কর্তৃপক্ষ বলছে, তারা মানব পাচারের কোনো প্রমাণ পায়নি, তবে অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে উড়ানে থাকা অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ৩০৩ জন যাত্রীর মধ্যে দুই নাবালকসহ ২৭ জন ফ্রান্সে থেকে গেছেন। বাকিরা ভারতে ফিরেছেন। 

তবে ফ্লাইটটি কেন নিকারাগুয়ার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু না করে মুম্বাই ফিরে এসেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে এখনও কিছু জানায়নি ভারত।  

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর