অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করছে জাপান-বাংলাদেশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

বিনিয়োগ বাড়ানো, রপ্তানি ঘাটতি কমানো, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, শ্রমিকদের অধিকারসহ নানা বিষয়ে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

প্রথমবারের বড় কোনো অর্থনীতির দেশের সঙ্গে এই চুক্তি হলে দুই দেশই পারস্পরিক বাণিজ্যে লাভবান হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

সকালে সচিবালয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি সইয়ের লক্ষ্যে গঠিত যৌথ গবেষণা গ্রুপের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য সচিব বলেন, ২০২৬ সালের মধ্যেই এই চুক্তি হবে। প্রথমবারের মতো বাংলাদেশ বড় কোনো অর্থনীতির দেশের সঙ্গে এমন চুক্তি হতে যাচ্ছে।

‘জাপান বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এই চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ,’ বলেন তপন কান্তি ঘোষ।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, এর ফলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে।

গত অর্থবছরে (২০২২-২০২৩) বাংলাদেশ জাপানে পণ্য রপ্তানি করেছে এক হাজার ৯০১ মিলিয়ন ডলারের। এর বিপরীতে জাপান থেকে আমদানি করেছে দুই হাজার ২৯ মিলিয়ন ডলারের পণ্য।

বাণিজ্য সচিব বলেন, আমরা জাপানে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছি এবং আগামী ২০২৬ সাল পর্যন্ত পাব। গত বছর জাপানে রপ্তানির প্রবৃদ্ধি ছিল ৪৫ শতাংশ, যা যেকোনো উন্নত দেশের চেয়ে বেশি।

আরবি 
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ’র খসড়া চূড়ান্ত করেছে সরকার।
পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়)। এই আলোচনা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর