ইউক্রেনে অন্যরকম লড়াইয়ে যুদ্ধাহত সেনারা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাসহ ইউক্রেনের প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। সব মিলিয়ে হতাহত হয়েছেন প্রায় চার লাখ মানুষ। এদের বেশিরভাগই সেনা সদস্য।

চিকিৎসা শেষে অনেকে সামরিক ব্যারাকে ফিরলেও যুদ্ধে যোগ দিতে পারেনি। কারও কারও আবার স্বাভাবিক জীবনে ফেরা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রুশ-ইউক্রেন যুদ্ধে আহত সেনা মেরিন অ্যান্ড্রির স্বাভাবিক জীবনে ফেরার প্রানন্তর চেষ্টা চলছে। যুদ্ধে দুটি পা-ই হারিয়েছে তিনি। এখন কিয়েভের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা।

পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অ্যান্ড্রু। তিনি বলেন, ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন ম্যাসাজ দেয় ব্যথা কমানোর জন্য। আমি এখন আগের থেকে অনেকটাই ভালো অনুভব করছি।

হাসপাতালটির প্রধান সার্জন ডক্টর ইউরি বেজেসমারতিনি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১২শ’ রোগী চিকিৎসা নিয়েছে। যারা যুদ্ধে শরীরের তিন অঙ্গই হারিয়েছে।

হাসপাতালটিতে সেবা নিতে আসা বেশিরভাগই সেনা সদস্য। এদের অনেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে। এর জন্য তাদের ভয়াবহ অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীদের বিভিন্ন ধরনের কৃত্রিম হাত-পা এর ব্যবহারও শেখানো হচ্ছে তাদের।

চিকিৎসক ডক্টর ইউরি বলেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হল যুদ্ধে অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে ফেলা এসব সেনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এমন রোগীদের সংখ্যা মোট ৪৬ শতাংশ। মানসিকভাবে তারা অনেকটাই বিপর্যস্ত । তাই তাদের এখন সর্বক্ষণই চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা প্রয়োজন।

এমনই ইউক্রেনের আরকে আহত সেনা ২৪ বছর বয়সী ভলোদিমার। তিনিও বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। স্বাভাবিক জীবনে ফেরা নিয়েও শঙ্কা রয়েছে তার।

ভলোদিমার বলেন, আমি তিন বছর ধরে সেনাবাহিনীতে ছিলাম। যেখানে আমি নাগরিক জীবন থেকে অনেকটাই দূরে ছিলাম। এখন আমাকে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে।

আহত সেনাদের চিকিৎসা নেয়ার এমন চিত্র এখন ইউক্রেনের বেশিরভাগ হাসপাতালে। চিকিৎসা শেষে তারা সামরিক বাহিনীতে ফিরতে পারবে কি না তা নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্ন। তবে, কেউ কেউ ব্যারাকে ফিরলেও তাদের সামর্থ্য বা কর্মক্ষমতাও ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে।

কারণ রাশিয়া-ইউক্রেন সংঘাত এখন পর্যন্ত ইউক্রেনের ৩ লাখ ৮৩ হাজার সেনাসদস্য হতাহত হয়েছেন। এরপরও হাল ছাড়েনি তারা। যে কোনো মুহূর্তে আবারও ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিও চলছে।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর