নির্বাচনে খুব বেশি সহিংসতা হয়নি: সিইসি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে খুব বেশি সহিংসতা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোটের ৯ দিন আগে বৃহস্পতিবার এ মন্তব্য করেন সিইসি। এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের বৈঠক করেন তিনি।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, দলগুলোর মধ্যে আস্থা থাকা দরকার। আস্থার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে সহিংসতা থেকে যাবে।

‘প্রার্থী বা প্রশাসনের কাছ থেকে খুব বেশি অভিযোগ পাইনি। মোটাদাগে খুব বেশি সহিংসতা হয়নি। একদমই হয়নি তা না। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যাতে সহিংসতা না হয়।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রে যাতে কোন বাইরের লোক প্রবেশ করতে না পারে সেজন্য গণমাধ্যমসহ সবাইকে দায়িত্ব নিতে হবে। তাহলে নির্বাচন একটি দৃশ্যমান গ্রহণযোগ্যতা পাবে।

আগামী সাত জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোট উৎসব চলছে সারাদেশে। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে এক হাজার ৮৯৫ জন প্রার্থী।

তবে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অনেকের অভিযোগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রায় ২০০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনের বৈঠক প্রসঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সহিংসতা থেকে সরে এসে অহিংস পথে ভোটারদের উদ্বুদ্ধ করতে কাজ করবে দুই কমিশন।

ইসির সঙ্গে বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আর ইসি কর্মকর্তাদের নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৈঠক শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ভোট দেওয়া যেমন অধিকার তেমনি, ভোট না দেওয়াও একটি অধিকার।

আরবি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর