পাবনায় নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে নির্বাচনী প্রচারকালে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের সমর্থকদের সাথে নৌকার প্রার্থী শামসুল হক টুকুর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সাঁথিয়ার নাকডেমরা উইনিয়নের সিলন্দা বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সিলন্দা বাজারে নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপরে চড়াও হয়ে তাদের গাড়ির গতিরোধ করে বাধা প্রদান করে এবং গাড়ি বহরে হামলা করে ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আবু সাইয়িদের সমর্থকরা। প্রায় দুই ঘণ্টা ধরে সেখানে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। 

পুলিশ আরও জানায়, পুলিশ উভয়পক্ষের সমর্থকদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রশাসনকে না জানিয়েই তারা সেখানে নির্বাচনী প্রচারণার কাজে গিয়েছিলো। সেখানে উভয় পক্ষের সমর্থকেরা প্রচার প্রচারণার কাজ করতে গেলে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

প্রশাসনকে জানিয়ে গেলে সেখানে এ ঘটনা হতো না এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ওসি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

একাত্তর/জো
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর