দুবলারচরের ছয় জেলেকে সাগর থেকে অপহরণের অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

সাগরদ্বীপ দুবলারচরের ছয় জেলেকে সাগর থেকে একটি ট্রলারসহ অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা দুইটার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার  কাছে সাগরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অপহরণ করেছে তা সুস্পষ্ট করে বলতে পারেননি কেউ।

দুবলারচরের আলোরকোল থেকে অপহৃত জেলেদের মহাজন বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখ ফোনে জানান, বুধবার বেলা দুইটার দিকে তার ছয়জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিলো। এসময়  ভারতীয়  সীমান্ত এলাকা থেকে সশস্ত্র একটি দল স্পিডবোটে করে এসে তার ছয়জন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে ভারতীয় সীমানায় চলে যায় বলে সাগর থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী অন্য জেলেরা তাকে জানিয়েছেন।

ফিরে আসা জেলেরা আরও জানান, স্পিডবোটে করে আসা লোকেরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বলে ঘটনাস্থলে থাকা ভারতীয় জেলেরা তাদের জানিয়েছেন। 
বিষয়টি দুবলা ফরেস্ট ও কোস্টগার্ডসহ পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন বলেও মহাজন আব্দুল হাই জানান।

অপহৃত জেলেরা হচ্ছেন ট্রলারের মাঝি ইলিয়াস, ইছা, আবুল, মানিক, রাসেল ও রাজু । এদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়। 

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার দুপুরে দুবলার আলোরকোলের ছয়জন জেলে সাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলো। এসময় ভারতীয় সমুদ্র সীমানা থেকে এসে কে বা কারা জেলেদের ধরে ভারতে নিয়ে যায় বলে জেলেরা তাকে জানিয়েছেন। এ ঘটনায় দুবলারচরের জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ কোস্টগার্ড আলোরকোল কন্টিনজেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জেলেদের ধরে নেওয়ার ঘটনাটি আলোরকোলের জেলেরা তাদের জানিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

তবে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর তার জানা নেই বলে জানান।

 

একাত্তর/জো
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর