লল্ডনের সম্পত্তি ফেরত পেলেন প্রয়াত সৌদি বাদশাহর স্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম

অবশেষে বড় ধরনের আইনি লড়াইয়ে জিতলেন সৌদি আরবের প্রয়াত বাদশাহর স্ত্রী আল জোহরা বিনতে ইব্রাহিম আবদুল আজিজ আল ইব্রাহিম। ফিরে পেলেন তারই স্বামীর প্রতিষ্ঠিত বিলিয়ন ডলারের সম্পত্তি। জাওয়ারাহ সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহদ বিন আবদুল আজিজ আল-সৌদের বিধবা স্ত্রী। 

যুক্তরাজ্যের লন্ডনে দ্য বিশপ অ্যাভিনিউতে অবস্থিত প্রাসাদ, কেনস্টেড হলের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে জোহরার সঙ্গে আইনি লড়াই চলছিল অ্যাস্টুরিয়ন ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের। মজার বিষয়টি হলো ১৯৭৪ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন স্বয়ং প্রয়াত বাদশাই। 

প্রায় ১৯ বছর আগে ২০০৫ সালে বাদশাহর মৃত্যুর পর প্রাসাদটির মালিকানা নিয়ে ওই ফাউন্ডেশনের সঙ্গে বিরোধ বেধেছিল আল জোহরার। সম্প্রতি ব্রিটেনের একটি আদালত কেনস্টেড হল নামের প্রাসাদটির ওপর অ্যাস্টুরিয়ন ফাউন্ডেশনের দাবি খারিজ করে দিয়েছে।

এতে করে উত্তর লন্ডনের এই প্রাসাদটির দখল আবারও সৌদি বাদশাহর বিধবা স্ত্রীর হাতেই ফিরে এলো। উত্তর লন্ডনের বিশপস অ্যাভিনিউকে বলা হয় ‘বিলিওনেয়ার্স রো’ বা ‘বিলিওনেয়ার্স স্ট্রিট’। কারণ খুব সহজ, এই রাস্তায় মোট ৬৬টি বাড়ি রয়েছে। অধিকাংশরই মালিক কোটিপতি শিল্পপতিরা। 

এ তালিকায় রয়েছে ইস্পাত শিল্পের অন্যতম বড় নাম লক্ষ্মী মিত্তাল, ব্রুনেইয়ের সুলতান, মিডিয়া মোগল রিচার্ড ডেসমন্ডের মতো ব্যক্তিরা। এবার এই তালিকায় যুক্ত হলো আল জোহরার বিনতে ইব্রাহিম আবদুল আজিজ আল ইব্রাহিমের নামও। কেনস্টেড হলের বাজার মূল্য কয়েক কোটি ব্রিটিশ পাউন্ড। 

মৃত্যুর আগে বাদশাহ সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে তার আইনি উপদেষ্টাকে কিছু নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কেনস্টেড হলসহ বিদেশে থাকা তার মোট চারটি সম্পত্তি তার স্ত্রীকে দিয়েছিলোন সৌদি বাদশা। কিন্তু তার মৃত্যুর সময় পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করা হয়নি। 

বাদশার মৃত্যুর পর তার সম্পত্তি ভাগ বাটোয়ারার জন্য একটি উত্তরাধিকারী পরিষদও তৈরি করা হয়েছিলো। তারাই বাদশার ইচ্ছা অনুযায়ী তার জার্মান সম্পত্তি, স্প্যানিশ সম্পত্তি, কেনস্টেড হল ও ফরাসি সম্পত্তি তার স্ত্রী আল জোহরার কাছে হস্তান্তর করা হয়। 

কিন্তু অ্যাস্টুরিয়ন ফাউন্ডেশন এই হস্তান্তরকে চ্যালেঞ্জ করে। শেষ পর্যন্ত প্রায় এক দশকের আইনি লড়াইয়ে শেষ বাজি মারলেন প্রয়াত সৌদি বাদশার বিধবা স্ত্রীই। বিশ্বের অন্যতম ‘ধনী বিধবা’ হিসাবে আল জোহরা বিনতে ইব্রাহিম আবদুল আজিজ আল ইব্রাহিম তালিকার উপরের দিকেই আছেন।

একাত্তর/এসি
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছেন।ফোনালাপ চলাকালে দুই নেতা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত অংশীদারিত্ব, উভয়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর