সৌদি বাদশাহকে জো বাইডেনের ফোন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ এএম

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছেন।

ফোনালাপ চলাকালে দুই নেতা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত অংশীদারিত্ব, উভয় দেশের স্বার্থ সমুন্নত রাখা এবং অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি পুনব্যক্ত করেছেন। খবর এএফপি’র।

সৌদি বাদশাহ সন্ত্রাসবাদ ও এর অর্থায়ন মোকাবিলায় পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বাদশাহ সালমান সৌদি আরব ও নাগরিকদের প্রতিরক্ষায় সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ব্যক্ত করায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন যা সৌদি আরবে ও অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রয়াস জোরদার করবে।

বাদশাহ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনদানের উল্লেখ করেন এবং এ অঞ্চলে ইরানের সমর্থকদের অস্থিতিশীল কার্যকলাপ মোকাবেলায় একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানে পুত্রসন্তান জন্মের আশ্বাসে নারীর মাথায় পেরেক

বাদশাহ সালমান আজিজ বলেছেন যে, অঞ্চলে উত্তেজনা হ্রাস করা ও সংলাপ জোরদার করতে সৌদি আরব অঙ্গীকারবদ্ধ।


একাত্তর/আরএ

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর