পাকিস্তানের নির্বাচনে এবার হিন্দু নারী প্রার্থী সাভেরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

পাকিস্তানের জনসংখ্যার মোটামুটি সবাই মুসলিম। আর, দেশটির মোট জনসংখ্যার দুই শতাংশেরও কম হিন্দু জনগোষ্ঠী। হিন্দুদের বিরুদ্ধে সেখানকার সমাজের ধারণাও প্রায় বদ্ধমূল। তাই, সেখানকার রাজনীতিতেও হিন্দুদের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে। তবে সময়ের পরিক্রমায় হাওয়া বদল হচ্ছে। 

পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচনে আবারও দেখা যাবে এক হিন্দু প্রার্থীকে। আট ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নেই নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিন্দু নারী সাভেরা প্রকাশ। সেখানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। 

সে সঙ্গে পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায় যোগ করলেন সাভেরা। তিনিই হতে যাচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় কোন হিন্দু নারী, যিনি সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামছেন। ফলে তাকে নিয়ে দেশটিতে শুরু হয়েছে আলোচনা। বলা যায় পাক-রাজনীতির আলোচনার কেন্দ্রে সাভেরা। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল, পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হয়েছেন তিনি। পেশায় চিকিৎসক সাভেরা প্রকাশ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার বাসিন্দা। তার বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং পিপিপি’র সক্রিয় সদস্য। 

৩৫ বছরের সাভেরা প্রকাশ জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। কলেজে পড়ার সময় থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২২ সালে আবতাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করার পরই সাভেরা পিপিপি’র বুনের জেলার নারী শাখার সাধারণ সম্পাদক হন।

রাজনীতিতে পা রেখেই সাভেরা নারী উন্নয়ন, নিরাপত্তা ও অধিকারের বিষয়ে সোচ্চার হন। ভোটে জয়ী হলে নারী অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেয়ার  কথা জানিয়েছেন তিনি। তিনি হিন্দু হলেও মুসলিম সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাভেরা প্রকাশের। 

উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো হিন্দু নারী হিসাবে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ৩৯ বছর বয়সী কৃষ্ণা কুমারী। ২০১৮ সালের নির্বাচনে পাকিস্তান পিপলস্ পার্টি ( পিপিপি) নির্বাচনে কৃষ্ণা কুমারীকে প্রার্থী করেছিলো। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি। 

পাকিস্তানে এর আগে বেশ ক’জন হিন্দু দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন৷ স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল৷ পরে পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন রানা ভগবান দাস৷ এছাড়া আরো অনেকে হিন্দু পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর