রাস্তায় আটকে গেলো আস্ত উড়োজাহাজ!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

অভিনব ঘটনা। মুক্ত আকাশে উড়ে বেড়ায় উড়োজাহাজ। কিন্তু সেই উড়োজাহাজ যদি ডাঙ্গায় চলতে চায়, তাহলে তো বিপত্তি হবারই কথা। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের বিহারে। একটি বাতিল হওয়া উড়োজাহাজকে রাস্তা দিয়ে চালাতে গিয়ে সেটি আটকে যায় একটি সেতুর নিচে। 

বিহারের মোতিহারিতে উড়োজাহাজটি সেতুর নিচে আটকে পড়ার ঘটনায় গোটা এলাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয়। বাতিল হয়ে যাওয়া উড়ানটি মুম্বাই থেকে আসামে নেয়া হচ্ছিলো। তবে পিপরাকোটি এলাকার একটি সেতুর নিচে এসে সেটি আটকে পড়ে। রাস্তায় আটকে পড়া উড়ান দেখতে ভিড়ও জমে যায়।

বিহারের পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি টেনে নিয়ে যাওয়া ট্রাক চালক সেতুর উচ্চতা বুঝতে না পারার কারণই এমন ধরনের ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। উড়ানটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। অবসান ঘটে তীব্র যানজটের। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের লম্বা পাটাতনের ওপর উড়ানটি বসানো ছিলো। বিহারের মোতিহারির পিপরাকোঠি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি আটকে যায়। কিছুতেই সেটির বিশাল দেহ সেতুর নিচ দিয়ে গলানো যাচ্ছিলো না। ফলে গোটা রাস্তা আটকে যায়।

সেতুর নিচে আটকে যাওয়াতে উড়োজাহাজটির যথেষ্ট ক্ষতি হয়েছে। বিভিন্ন অংশ ভেঙে গেছে। ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে, দীর্ঘ প্রচেষ্টার পর উড়ানটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়। ভাঙা অংশগুলোও সরিয়ে নিয়ে রাস্তা ফাঁকা করে দেয় কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রের খবর, মুম্বাইয়ে নিলামে উড়ানটি কেনেন এক ব্যবসায়ী। সেটিতে একটি বড় ট্রাকে বসিয়ে মুম্ব থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিলো। বিহারের পিপরাকোঠিতে গোপালগঞ্জের দিক থেকে আসা গাড়িকে ওভারব্রিজের নীচ দিয়ে যেতে হয়। ট্রাকটি পিপরাকোঠির কাছে ওই ওভারব্রিজের নিচে ফেঁসে যায় ৷

ট্রাকচালক ট্রাকটিকে বের করে আনার খুব চেষ্টা করেন। কিন্তু তিনি পারেননি। খবর পেয়ে পিপরাকোঠি থানার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ট্রাকের সব চাকাগুলোর হাওয়া বের করে দেয় । এতে ট্রাকের উচ্চতা কমে যায়। আর খুব সহজেই উড়ানসহ ট্রাকটিকে বের করে আনা সম্ভব হয়। 

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর