গাজা থেকে কয়েক হাজার সেনা প্রত্যাহার করছে ইসরাইল

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে যুদ্ধরত পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। একটি ব্রিগেডে সাধারণত তিন থেকে পাঁচ হাজার সেনা থাকে। সে হিসেবে গাজা থেকে ১৫ থেকে ২৫ হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরোনোথের বরাতে আল মায়াদিন ও পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের অর্থনীতিকে ঝুঁকির হাত থেকে রক্ষা করতে সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাগারি বলেন, এই সপ্তাহে কিছু সেনা তাদের পরিবার এবং তাদের পুরাতন পেশায় ফিরে যাবে। এটি ইসরাইলের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তির দিক হবে।

গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে তাদের লক্ষ্য ব্যাপকভাবে অর্জিত হয়েছে দাবি করে ইসরাইল বলছে, এ কারণে সেখানে আর সেনা মোতায়েনের প্রয়োজন নেই।

এর আগে গতমাসে ইসরাইল গাজা থেকে তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ গোলানি ব্রিগেড প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। গাজা থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে ইসরাইলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা প্যালেস্টাইন ক্রনিক দাবি করেছে, এই যুদ্ধে ইসরাইলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে।

গাজায় প্রায় তিন মাস ধরে আগ্রাসন চালানোর পরও ইসরাইলের অর্জন শূন্য। ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছে বহু সেনা। ধকল সামলাতেই এ সিদ্ধান্ত ইসরাইলের। 

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর