ইরান চুক্তি ভন্ডুলে গোপন তৎপরতায় নেতানিয়াহু

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একটি নির্ভরযোগ্য ইসরাইলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু এই চুক্তির গতিপথ নিজের নিয়ন্ত্রণে রাখতে কট্টর ইসরাইল-পন্থী মার্কিন সিনেটর এবং ডানপন্থী প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বদের ব্যবহার করার সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী মনে করছেন, দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সই হতে যাচ্ছে। তবে, নেতানিয়াহুর গভীর বিশ্বাস, চুক্তি হলেও তেহরান কোনো অবস্থাতেই তাদের দেওয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা মেনে চলবে না। ইরানের ওপর এই অবিশ্বাসের বার্তাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান পর্যন্ত নিখুঁতভাবে পৌঁছে দিতেই নেতানিয়াহু মার্কিন লবিং ও মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, ফক্স নিউজের অত্যন্ত জনপ্রিয় ও কট্টর ডানপন্থী টক-শো হোস্ট মার্ক লেভিনের মতো প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব এবং মার্কিন কংগ্রেসে থাকা প্রোপাগান্ডা ছড়াতে ওস্তাদ ইসরাইলপন্থী রাজনীতিকদের কাজে লাগাবেন নেতানিয়াহু। এই গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে ট্রাম্পের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হবে, যাতে চুক্তির চূড়ান্ত শর্তগুলো ইসরায়েলের নিরাপত্তার অনুকূলে থাকে এবং ইরানের ওপর কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়।

সিএনএন তাদের এই চাঞ্চল্যকর প্রতিবেদনের সত্যতা ও আনুষ্ঠানিক মন্তব্যের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এই লবিং ও ট্রাম্পকে প্রভাবিত করার গোপন কৌশল নিয়ে নেতানিয়াহুর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ার মাঝে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই নতুন চাল মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর