সুষ্ঠু ভোট না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠিত করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেছেন, যদি কোনো কারণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, যদি কোনো কারণে ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আমরা এবারের ভোটে সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করেছি। উদ্দেশ্য একটাই, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

আর কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করে ইসি আনিছুর বলেন, যখন যে পদক্ষেপ নেওয়া দরকার, সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই। শুধু দেশেই নয়, বিদেশের সবার নজর থাকবে এবার।

অন্যান্য ভোটের মতোই এবারও নির্বাচন কমিশনের অনুরোধে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন থেকে থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইসি ও প্রশাসনকে সহায়তা করবে তারা।  

সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন বলেও জানান ইসি আনিছুর।

প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনে একাধিক স্তরে পরিবর্তন ও প্রত্যাহার হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদলি হয়েছে। কোনোটাই বিনা কারণে করা হয়নি।

কোথা থেকে কোনো ধরনের নির্দেশনা যাবে না উল্লেখ করে আনিছুর বলেন, পরিষ্কার নির্দেশনা একটাই, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যারা মাঠে থাকবেন, তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবেন।

আরবি
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর