নৌকায় সমর্থন দিয়ে ভোট থেকে সরে গেলেন মাইজভান্ডারী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম

নৌকাকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে গেলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ১৪ দলীয় জোটের এ নেতা ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার। 

বৃহস্পতিবার সকালে মাইজভান্ডার দরবার শরীফে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এর আগে চার বার সংসদ সদস্য ছিলাম। এবার প্রধানমন্ত্রীর অনুরোধে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে সারাদেশে বিটিএফের বাকি ৪১ আসনে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। 

মাইজভান্ডারী বলেন, আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকবো। আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।

তিনি জানান, আজ থেকে ফটিকছড়িতে প্রচার কার্যক্রম বন্ধ রাখবেন। 

১৪ দলের এ নেতা আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগিতে নৌকা প্রতীক না পেয়ে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে ভোট থেকে সরেই গেলেন তিনি।

একাত্তর/এসি
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর