বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জাতিসংঘের সামনে বিক্ষোভ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার দায়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ শেষে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দিয়েছেন তারা। 

স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তারা এ বিক্ষোভ করেন। এতে বাংলাদেশে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, নিরপরাধ মানুষ হত্যা ও অগ্নি সন্ত্রাস বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
 
বিক্ষোভকারীরা নির্বাচনের আগে ও পরে সব ধরনের সন্ত্রাস-নৈরাজ্য ও স্বাধীনতাবিরোধী অপশক্তি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। 
সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিনিধি আদিত্য অধিকারীর কাছে স্মারকলিপি দেন। 

জাতিসংঘের সামনে বিক্ষোভকারীদের হাতে ছিলো নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার। এসব প্ল্যাকার্ড ও ব্যানারে বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া মানুষ হত্যা, আগুন সন্ত্রাস এবং নৈরাজ্য বন্ধের আহ্বান জানানো হয়। 

দেশের বেশিরভাগ রাজনৈতিক দল আসন্ন ভোটে অংশ নিলেও সরকার পতন ও নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে হরতাল-অবরোধ কর্মসূচি চালাচ্ছে বিএনপি। আর এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই ট্রেন, বাসসহ যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

গত দুই মাসে প্রায় ৩০০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। 

বিক্ষোভে বক্তারা বলেন, বিএনপি জামায়াত গণতন্ত্রের নামে যে সন্ত্রাস শুরু করেছে, তা দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়। 

তারা বলেন, দেশকে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করছে। আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান ডায়াসপোরার পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. প্রদীপ রঞ্জন কর, শেখ আতিক, জাকির হোসেন, বাচ্চু, রহিম বাদশা, সুবল দেবনাথ, আশরাফুজ্জামানসহ আরো অনেকে। 

আরবি
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর