বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:১৯ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনের আগের দিন এবং বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শুরুর পর রাতে বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছে।

শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে রাখা বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান।

তিনি বলেন, আধা ঘণ্টার চেষ্টায় দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না উল্লেখ করে রবিউল বলেন, বাসটির সিটসহ বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

একাত্তর/আরএ
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
পিরোজপুরে একটি বাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারনা, আগুনের তাদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এ ব্যাপারে মন্তব্য করতে পারেনি। 
কিশোরগঞ্জের ভৈরবে সাত মাসের শিশু মুজাহিদকে হত্যার পর তার মা মামলার বাদী তাসলিমা আক্তারসহ পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবা মেরাজের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর