উচ্ছ্বাস-উদ্দীপনায় চাপা পড়েছে বিএনপির অপচেষ্টা: হাছান 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম

বিএনপি-জামায়াত জোট নির্বাচন বানচালের যে অপচেষ্টা চালিয়েছে তা ভোটমুখী মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনায় চাপা পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি উৎসব; সত্যিকার অর্থেই এই ভোট উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা ও অপচেষ্টাগুলো মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যে ঢাকা পড়ে গেছে।

‘প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, তাতে বিএনপি-জামাত জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে,’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভোট ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করার চেষ্টা করেছে বিএনপি-জামাত। ভোটের এই উৎসব আজকে সারা বাংলাদেশে বয়ে যাচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মানুষের প্রতিপক্ষ হলে কখনো তারা সফলকাম হয় না, হবেও না। অনেক জায়গায় সকাল আটটার আগে থেকে মানুষ লাইন ধরেছিলো। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

শুধু নিজের নির্বাচনী এলাকায় না, সারা দেশেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে বরেও জানান তিনি। 

আরবি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জন্য বিএনপি-জামায়াত জোট দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের ক্যাডাররা প্রাণঘাতি নাশকতায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই নাশকতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে প্রতি...
বিএনপির নেতারা চুক্তি ও সমঝোতা স্মারকের পার্থক্য বোঝেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে যে বার্তা দিয়েছেন, তাতে বিএনপির আশার গুড়ে বালি পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার  জাতীয় প্রেসক্লাবে এক...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর