বিরোধীদলে ছিলাম, বিরোধীদলে থাকতে চাই: জিএম কাদের

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৩২ পিএম

বিরোধীদলে ছিলেন এবং বিরোধীদলেই থাকতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে আসার অনুভূতি সবসময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে আসলাম সেটা আনন্দের বিষয়। 

দ্বাদশ সংসদের বিরোধীদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কি। তবে আমরা বিরোধীদলে ছিলাম, এবং বিরোধীদলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।
 
পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুন্ন করার চেস্টা করছে। যেটা করা হয়েছে সকলের সাথে আলোচনা করে করা হয়েছে।

এবারের সংসদ নির্বাচনে এতো কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিলো। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

এআর
দেশ গঠনে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এক পোলিং এজেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপা নেতা শেরিফা কাদেরসহ ১৯ জনের...
গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং তাকে দ্বায়িত্ব পালন করতে আর কোনো বাধা নেই বলে আপিল বিভাগের এক আদেশের পরিষ্কার হয়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর