নিরাপত্তা পরিষদে হুতি হামলা বন্ধে প্রস্তাব পাস

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার নিন্দা ও অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। 

এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ ১১টি দেশ, বিপক্ষে শূন্য এবং চারটি দেশের অনুপস্থিতিতে খসড়া প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

খসড়া এ প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও জাপান উত্থাপন করেছিল। তবে ভোটের আগে রাশিয়া খসড়া রেজোল্যুশনে সংশোধনের প্রস্তাব করলে সেগুলো প্রত্যাখ্যান করা হয়।

রেজোল্যুশনটিতে ১৯ নভেম্বর থেকে বণিক ও বাণিজ্যিক জাহাজে হুতিদের করা কমপক্ষে দুই ডজন হামলার কঠোর নিন্দা করে এবং অবিলম্বে হুতিদের সব আক্রমণ বন্ধ করার দাবি করা হয়।  বলা হয়, তাদের এ হামলা বিশ্ব বাণিজ্যে বাধা সৃষ্টি এবং নৌ চলাচলের অধিকার এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে।

এতে আরও দাবি করা হয়, হুতিরা যাতে অবিলম্বে গ্যালাক্সি লিডার নামে একটি ইসরাইলি কোম্পানির সঙ্গে যুক্ত জাপানি পণ্যবাহী জাহাজ এবং এর ক্রুকে ছেড়ে দেয়।

লোহিত সাগরে উত্তেজনাকর পরিস্থিতির বৃদ্ধি এড়াতে সতর্কতা ও সংযমের আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ১ জুলাই পর্যন্ত বণিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হুতি হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি লিখিত মাসিক প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

গাজায় ইসরাইলের ‘আগ্রাসন ও অবরোধ’ এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের সমর্থনে দক্ষিণ লোহিত সাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুতিরা। ইসরাইলগামী সব জাহাজ আক্রমণ করার বিষয়ে সতর্ক করেছিল তারা।

 

একাত্তর/জো
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বাখাইতি।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর