বাব আল-মান্দেব ঘিরে আবারও উত্তেজনা, সৌদির জন্য প্রণালী বন্ধ ঘোষণা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

সৌদি আরবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বাখাইতি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক চাপ বা নতুন করে উত্তেজনা সৃষ্টি করা হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানায়।

তবে এই প্রণালী ঘিরে উত্তেজনা এবারই প্রথম নয়। এর আগেও হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল বাব আল-মান্দেব। ২০১৮ সালের জুলাই মাসে হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব সাময়িকভাবে এই প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেয়। পরে দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ওই নৌপথে আবারও তেল পরিবহন শুরু করে সৌদি আরব।

সম্প্রতি আল-মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বাখাইতি বলেন, সৌদি আরবের জাহাজ চলাচলের জন্য বাব আল-মান্দেব প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তিনি দাবি করেন, ইয়েমেনকে ঘিরে চলমান সংঘাতে সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্যও ইতিবাচক হবে না।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি আনসারুল্লাহর জন্য মার্কিন স্বার্থে আঘাত হানার আরও বড় সুযোগ তৈরি করবে। 
তিনি আরও বলেন, প্রতিটি উত্তেজনার জবাব আরও শক্তিশালী প্রতিরোধের মাধ্যমে দেওয়া হবে এবং প্রয়োজনে সংঘাতের মাত্রাও বাড়ানো হতে পারে।

আল-বাখাইতি দাবি করেন, ‘প্রতিরোধ অক্ষের’ অন্তর্ভুক্ত দেশ ও গোষ্ঠীগুলো ইসরাইলের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য সংঘাত মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। তার মতে, এ অঞ্চলের চলমান উত্তেজনা নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করছে এবং সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই আনসারুল্লাহ তাদের অবস্থান নির্ধারণ করছে।

হুথি নেতার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুল ওয়াহিদ আবু রাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। 
তিনি অভিযোগ করেন, সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক শক্তি প্রয়োগ করেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের জনগণকে দমন করার লক্ষ্য অর্জন করতে পারেনি। তার দাবি, শেষ পর্যন্ত ওয়াশিংটন কার্যত নিজের ব্যর্থতা মেনে নিতে বাধ্য হয়েছে।

আবু রাস আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞতা থেকেও সৌদি আরব কোনো শিক্ষা গ্রহণ করেনি। তার অভিযোগ, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখা এবং দেশটির সম্পদ বাজেয়াপ্ত করার নীতিতে রিয়াদ এখনও অনড় রয়েছে। তবে এ ধরনের নীতির নেতিবাচক প্রভাব কেবল ইয়েমেনেই সীমাবদ্ধ থাকবে না; দীর্ঘমেয়াদে সৌদি অর্থনীতিকেও এর মূল্য দিতে হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালীকে ঘিরে যেকোনো উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। কারণ, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই নৌপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য করিডোর। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়।

ফলে এ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা, পরিবহন ব্যয় এবং জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে বাব আল-মান্দেবকে ঘিরে যেকোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

আরবিএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর