গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার, এগিয়ে পপি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে, এখানে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি এগিয়ে রয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। সহনাটি ইউনিয়নের এই কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৩২ জন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ময়মনসিংহ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগও আসে।

এসব ঘটনার মধ্যে প্রথমে এই কেন্দ্রের ভোট গণনা এবং পরে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়। একইসঙ্গে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

ময়মনসিংহ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

পপির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তার বিরুদ্ধে ভোটে টাকা বিতরণের অভিযোগ উঠেছে।

গৌরীপুরে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯২টি, এরমধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকার পপি পেয়েছেন ৫৩,১৯৬ ভোট, আর ট্রাকের সোমনাথ পেয়েছেন ৫২,২১১ ভোট।

নিলুফার আনজুম পপি ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি এরি মধ্যে সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর