পাপুয়া নিউগিনিতে ১৪ দিনের জরুরি অবস্থা জারি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

ভয়াবহ দাঙ্গার পর পাপুয়া নিউগিনিতে ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জরুরী অবস্থা ঘোষণার পর থেকেই রাস্তায় সেনা এবং পুলিশ মোতায়েন রেখেছে কর্তৃপক্ষ।

দাঙ্গা ও অন্যান্য সহিংসতার প্রতিক্রিয়ায় পাপুয়া নিউ গিনিতে বৃহস্পতিবার ১৪ দিনের জরুরী অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এর পরদিন শুক্রবার রাজধানী পোর্ট মোরেসবিতে সেনা ও পুলিশকে টহল দিতে দেখা যাচ্ছে। খবর দ্য গার্ডিয়ান’র।

দেশটিতে বুধবার পুলিশ ধর্মঘটের সুযোগে লুটপাট এবং বিশৃঙ্খলায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে।

বুধবার বেতন ইস্যুতে পুলিশ ধর্মঘট করে কাজে না গেলে রাজধানীতে নিরাপত্তাহীনতা দেখা দেয়। এ সুযোগে কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে দাঙ্গা ও লুটপাটে জড়িয়ে পড়ে। শহরটিতে দোকানপাট ও ব্যবসায় অগ্নি সংযোগও করে তারা। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরের গেট ভেঙ্গে ঢোকার চেষ্টাও করে জনতা। এতে শহরজুড়ে অস্থিরতা দেখা দেয়।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী মারাপে। ওইদিনই রাজধানীতে এক হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছেন তিনি।

অলাভজনক জরুরি প্রতিক্রিয়া পরিষেবা সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্থানীয় শাখার প্রধান ম্যাট ক্যানন বলেন, রাস্তায় পুলিশ ও সেনাদের মোতায়েনের কারণে শুক্রবার সকালে শহরটি নতুন করে ‘স্বাভাবিক’ অবস্থায় ফিরে এসেছিল।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি সুপারমার্কেটগুলোও আজকে আবার চালু হবে। শোনা যাচ্ছে সম্ভাব্য ভিড়ের জন্য সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

 

একাত্তর/জো
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।
আফ্রিকায় দেখা দিয়েছে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে। একে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। অতি...
বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে স্পষ্ট দেখা যাবে। ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, এই দৃশ্য যেসব স্থান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে, সেগুলোর একটি হলো আমেরিকা-কানাডা...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর