সেনা প্রত্যাহারে ভারতকে সময় বেঁধে দিলো মালদ্বীপ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২২ পিএম

লাক্ষ্যা দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে মালদ্বীপের টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে। চলমান কূটনীতিক বিরোধের মধ্যেই এবার দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা প্রত্যাহারে সময় সীমা বেঁধে দেয়া হয়েছে। ভারতকে ১৫ মার্চের আগেই মালদ্বীপ থেকে ভারতের সামরিক উপস্থিতি প্রত্যাহার করার অনুরোধ করেছে মালে।

মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতকে ১৫ মার্চের আগেই তাঁর দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করার অনুরোধ করেছেন। সম্প্রতি ভারতের সাথে মালদ্বীপের কূটনৈতিক বিরোধের মাঝেই মালদ্বীপের রাষ্ট্রপতি নয়াদিল্লীর কাছে এ প্রস্তাব করেছেন। খবর ইন্ডিয়া টুড ও এনডিটিভি।

চীন থেকে ফেরার পরপরই মুইজ্জু এ প্রস্তাব দিলেন। এর আগে দেশটির ক্ষমতা নিয়েই ভারতকে আনুষ্ঠানিক ভাবে তাঁর দেশ থেকে সৈন্য প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন । চীনপন্থী মুইজ্জু নির্বাচনের আগেই ভারত খেদাও প্রতিশ্রুতি দিয়ে গত বছর ক্ষমতায় এসেছিলেন। 

রোববার মালের পক্ষ থেকে দিল্লিকে দেয়া হয়েছে চিঠি। সে চিঠিতে ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য বলা হয়েছে মোদী সরকারকে। সম্প্রতি লাক্ষ্যা দ্বীপ বিতর্কের মাঝেই চীন সফরে যান মালদ্বীপের প্রেসিডেন্ট। দেশে ফেরার পরেই সেনা প্রত্যাহারের চিঠি, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে ভারত-মালদ্বীপ সম্পর্কের অবনতি হতে থাকে। সেটির পালে হাওয়া লাগে সম্প্রতি লাক্ষ্যা দ্বীপ নিয়ে বিতর্কে। ভারতের প্রধানমন্ত্রী মোদীর লাক্ষ্যা দ্বীপ সফর নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করলে শুরু হয় মালে-দিল্লি টানাপোড়েন। 

তিন মন্ত্রীর সেই মন্তব্যের পর ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ডও বেশ জোড়েসোরে আলোচিত হয়। এর প্রতিক্রিয়ায়, মুইজ্জু সম্প্রতি বলেছিলেন যে তার দেশ ছোট কিন্তু হিংসাপরায়ন না।

একাত্তর/এসি
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর