গ্যাস সংকট সাময়িক, স্বাভাবিক হবে মার্চে: নসরুল হামিদ 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম

দেশের চলমান গ্যাস সংকটকে সাময়িক উল্লেখ করে আগামী দুই মাসের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় গ্যাস সংকটে সাধারণ মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন নসরুল হামিদ।

তিনি বলেন, ‘চলমান গ্যাস সংকট সাময়িক। এটা কমিয়ে আনার জন্য কাজ চলছে। আগামী মার্চ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’

দেশে গ্যাস সরবরাহের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই সংকট কাটতে আরও কিছুদিন সময় প্রয়োজন হবে। দেশের দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি সংস্কারের জন্য দেশের বাইরে রয়েছে। এ কারণে শীতে চলমান গ্যাস সংকট আরও বেড়েছে।

এলএনজি টার্মিনালটি সংস্কার শেষে দেশে না আসা পর্যন্ত গ্যাসের সরবরাহ বৃদ্ধি করার পেট্রোবাংলার পক্ষে সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন নসরুল হামিদ।

তিনি বলেন, প্রতি বছর শীতে পাইপ লাইনে পানি জমার কারণে গ্যাসের সংকট সৃষ্টি হয়। একইভাবে তাপমাত্রা কমে যাওয়াতে গ্যাসের চাহিদা বৃদ্ধি পায়।

‘এবার সেই সংকটের সঙ্গে সরবরাহের অপ্রতুলতা যোগ হওয়াতে গ্যাস সংকট বেড়েছে,’ বলেন নসরুল হামিদ।

তিনি জানান, বিবিয়ানাতে আরও এক দশমিক ৬ টিসিএফ নতুন গ্যাসের নতুন মজুদ পাওয়া গেছে। সেটি আগামী কিছু দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।

নসরুল হামিদ বলেন, ২০২৬ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে। আর ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করা হবে। এরপর আরও ১০০ কূপ খনন করা হবে। আমরা আরও দুটি এলএনজি টার্মিনাল নিয়ে আসছি।

সামনের রোজা ও গ্রীষ্মকালে এবার আগের চেয়েও বিদ্যুতের চাহিদা বাড়বে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই চাহিদা মোকাবিলায় সরকার এখনই উদ্যোগ নিচ্ছে। এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে প্রায় সাড়ে ১৭ হাজার মেগাওয়াটে দাঁড়াবে।

চাহিদা পূরণের সরকারের প্রস্তুতি থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে লক্ষ্য পূরণ কঠিন হবে বলে মন্তব্য করেন নসরুল হামিদ।

আরবি
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর