চালের বাজার তদারকিতে মাঠে নামছে চার টিম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১১ পিএম

ভোটের পর হুট করে চালের দাম বাড়তে থাকায় ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে আরও স্বচ্ছতা আনা ও বাজার তদারকিতে চারটি দল গঠন করা হয়েছে।

মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের এক আদেশে অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে টিমগুলো কাজ করবে বলে জানানো হয়।

আদেশে বলা হয়, ‘চালের মূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়ন ও বাজার তদারকি করার নিমিত্ত আকস্মিক পরিদর্শনের জন্য খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।’

সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দিতে বর্তমানে ঢাকা মহানগরসহ সব সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি চলমান আছে।

এর মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে সব ধরনের চালের দাম কেজিতে ছয় টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমন মৌসুমের নতুন ধান বাজারে আসার পরপরই এভাবে দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আড়ৎদাররা বলছেন, ধানের দাম বাড়তি বলেই সব ধরনের চালের দাম বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমন মৌসুমেই চালের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা বৃদ্ধি পাওয়াটা অযৌক্তিক।

রাজধানীর বাবুবাজার, মোহম্মদপুর কৃষি মার্কেটে ও কারওয়ান বাজারের মতো বাজারে মিনিকেট ও বিআর-২৮ কেজিতে বেড়েছে ছয় টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে ৬০ টাকা থেকে ৭৪ টাকা এবং বিআর-২৮ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। এসব বাজারে কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে নাজিরশাইল ৬২ থেকে ৮৮ ও গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫২ টাকা কেজি। পোলাওয়ের চালের দাম বেড়েছে আরও বেশি, ৫০ কেজির বস্তায় বেড়েছে এক হাজার টাকা।

খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রতিদিন একটি দল খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পরামর্শ অনুযায়ী অন্তত চারটি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং দুটি বাজার পরিদর্শন করবে।

নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দাখিল করতে হবে।

আর দলের সমন্বয়কারী হিসেবে যারা থাকছেন, তারা মাঝে মাঝে মহাপরিচালকের অনুমতি নিয়ে তদারক দলের সঙ্গে পরিদর্শন কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি পরিদর্শন কার্যক্রমও পরিচালনা করা হবে

 

কেএসএইচ
ধান-চালের দাম বাড়ার গতি রোধে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, চারদিনের মধ্যে আগের দামে না আনলে মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দাম না কমলে প্রয়োজনে চাল...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে এখন পর্যন্ত প্রতি মণ ধানের দাম বেড়েছে গড়ে ২০০ টাকা। একই সময়ে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত।
চালের বাজারের সিন্ডিকেট ভাঙতে গোয়েন্দা সংস্থাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। যারা কারসাজির চেষ্টা করবেন, এবার তাদের শিক্ষা দিতে চান খাদ্যমন্ত্রী।পাশাপাশি, সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রচারের...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর