উত্তর-দক্ষিণ কোরিয়া এক হওয়ার লক্ষ্য থেকে সরে গেলেন কিম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৫২ পিএম

উত্তর ও দক্ষিণ কোরিয়া এক হবে; এমন লক্ষ্য থেকে সরে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

বিবিসির  প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সোমবার মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণ কমিটি এবং মাউন্ট কুমগাং আন্তর্জাতিক পর্যটন ব্যুরোসহ সব আন্তঃকোরিয় সংস্থা বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মঙ্গলবারের খবর অনুসারে, উত্তর কোরিয়ার চতুর্দশ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির দশম অধিবেশনে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এই সিদ্ধান্তটি নেন। 

কিম জং-উন বলেন, এতো দিন উত্তর কোরিয়া শান্তিপূর্ণ একীকরণের জন্য ‘একটি জাতি, একটি দেশ, দুই ব্যবস্থা’ নীতির কথা বলে এসেছে। কিন্তু তা আর সম্ভব নয়। এখন দুই দেশের সম্পর্ক জোড়া লাগানোর দায়িত্বে থাকা সব  সংস্থাকে ভেঙে দেওয়া হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের পাল্টা জবাবে বলেন, উত্তর কোরিয়ার থেকে কোনো প্রকার উসকানি পেলে আমরা দ্বিগুণ শক্তির সঙ্গে তার উত্তর দেবো। 

১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর থেকে দুই কোরিয়া বিভক্ত হয়েছে। কিন্তু তারা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির কোনো শান্তি চুক্তি সই করেনি।

দুই দেশ সম্প্রতি তাদের বৈদেশিক সম্পর্ক জোরদার করেছে। গত সেপ্টেম্বরে কিম রাশিয়া সফর করে পুতিনের সঙ্গে দেখা করেন।

একাত্তর/এসি
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর