মিয়ানমারের ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আদালতে আরও চারটি অভিযোগ দায়ের করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালের একটি আদালতে অভিযোগগুলো দায়ের করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
নতুন এই অভিযোগগুলোর বিষয়ে সু চির আইনজীবীরা বিস্তারিত তথ্য পাননি। শুধু জানা গেছে, সেগুলো দুর্নীতি সংক্রান্ত এবং এর মধ্যে দুটিতে সু চি সরকারের সাবেক মন্ত্রী মিন থুকেও অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু
সোমবার (১৩ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানান সু চির আইনজীবী মিন মিন সোয়ে। নতুন মামলাগুলোর ফলে সু চিকে দেশটির তিনটি ভিন্ন শহরের আদালতে হাজিরা দিতে হতে পারে। আর নতুন করে আনা অভিযোগের বিষয়ে মুখ খোলেনি বর্তমানে দেশটির ক্ষমতায় থাকা সেনাবাহিনীও।
এদিকে, সংঘাতপূর্ণ দেশটিতে দ্বন্দ্বমান পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
একাত্তর/এসজে
