ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ পিএম

পাকিস্তানে মিসাইল ও ড্রোন হামলার প্রতিবাদে এবার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। সেইসঙ্গে তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে পাকিস্তান।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জারা বালোচ বলেন, অবিলম্বে ইরান থেকে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূতকে।

তিনি বলেন, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আপাতত নিজের দেশে ফিরে গেছেন। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ইরান।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে তাদের ভূখণ্ডে হামলার নিন্দা জানায়। তারা আরও জানায়, হামলায় দুই শিশুর মৃত্যু এবং তিন মেয়ে আহত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ঘটনার অবস্থান উল্লেখ না করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বেলুচিস্তানের সীমান্ত শহর পাঞ্জগুরে এ হামলা হয়েছে।

এদিকে, পাকিস্তান-ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। উত্তেজনা বাড়ায় এমন পদক্ষেপ না নিয়ে বরং শান্তি ও স্থিতিশীলতার জন্য দু’দেশকে একত্রে কাজ করারও আহ্বানও জানিয়েছেন বেইজিং।

এআরএস
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
অবারিত অশ্রু, প্রার্থনা আর গভীর শোকের আবহে অবশেষে শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, পবিত্র মাশহাদ শহরের অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজার মাজার...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর