এবার ইরানে পাকিস্তানের হামলায় অন্তত সাতজন নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই ইরানের অভ্যন্তরে বালুচি জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকসেনারা এ হামলা চালায় বলে এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে পাকিস্তান নিখুঁত সামরিক হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইরানি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে । এতে চার শিশুসহ তিন নারী নিহত হয়েছেন। তবে তাদের কেউই ইরানি নাগরিক নন।

এর আগে, মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে ইসরাইল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছিল ইরান। ওই হামলায় পাকিস্তানের দুই শিশু এবং তিন মেয়ে নিহত হয়। তখন পাকিস্তান সতর্ক করে বলেছিল, এ হামলার প্রতিক্রিয়ায় যে পরিণতি হবে তার জন্য তেহরান দায়ী থাকবে।

 

একাত্তর/জো
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর