এবার ইসরাইলকে ‘চূড়ান্ত’ জবাব দেয়া হবে: ইরান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম

ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইসরাইল বিশ্বের যে কোনো দেশ থেকেই অভিযান পরিচালনা করুক না কেন, তা কোনোভাবেই তেহরান সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান। ইসরাইলের বিরুদ্ধে ইরানের জবাব হবে সমানুপাতিক, চূড়ান্ত এবং শক্তিশালী বলেও সতর্ক করেছেন তিনি। 

বুধবার সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে এক ফোনালাপে একথা বলেন আহমাদিয়ান। খবর ইরানভিত্তিক প্রেসটিভির।   

দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যৌথ প্রচেষ্টার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন এই দুই কর্মকর্তা ।  

আহমাদিয়ান বলেন, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইসরাইলের অপতৎপরতা- তা যে কোনো দেশ থেকেই চালানো হোক না কেন ইরান আর সেটি বরদাস্ত করবে না।

এর আগে, মঙ্গলবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানিও প্রায় একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

তিনি বলেছেন, ইরানবিরোধী হুমকি তা যেখান থেকেই আসুক না কেন তার জবাব দেবে তেহরান।

এর আগে গেলো ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় আইআরজিসি’র শীর্ষ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যা করে ইসরাইল। 

জবাবে, ১৬ জানুয়ারি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ইরান। 

ইরান সংশ্লিষ্টরা বলছেন, এবার আর মুখে কথা বলবে না তেহরান। ইসরাইল কোনো ভুল করলেই তার জবাব পাবে। ইরান সেই প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে।   

আরবিএস
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এক অভাবনীয় ও ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি অত্যন্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর