টাঙ্গাইলে সড়ক ‍দুর্ঘটনায় নিহত দুই, আহত আট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৪০ এএম

টাঙ্গাইলে জ্বালানি তেলবাহী লড়ি ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে এবং তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন জন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জেলার ঘটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি এলাকা এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৫০)। তিনি ধনবাড়ী উপজেলার নিজবর্ণি গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মধুপুর থেকে ছেড়ে আসা তেলবাহী একটি লড়ি ট্রাক ও ঘাটাইল থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবোঝাই মহেন্দ্র গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন মারা যান। 

ঘটাইল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া বলেন, নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর