রাজনৈতিক সংকট কেটে গেছে, সরকার স্বস্তিতে: কাদের 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট কেটে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে সরকার অস্বস্তিতে নেই, বরং স্বস্তিতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বর্জনের মধ্যেও নির্বাচন ভোটারশূন্য বা প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি। আর নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কেটে গেছে। কিন্তু প্রাকৃতিক সংকট কবে কাটবে সেটাই চ্যালেঞ্জ।

নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপির নির্বাচন বর্জন করা ছিলো দেশের সার্বভৌমত্বের বিপক্ষে। বিএনপির ষড়যন্ত্র এখনো চলছে।

‘নির্বাচন নিয়ে সংকট কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। তাই অহেতুক সমালোচনা মাথায় নিলে দেশকে এগিয়ে নিতে পারবে না সরকার,’ মন্তব্য করে তিনি বলেন, সরকারের সামনে চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করার ব্যাপারে আওয়ামী লীগ ধৈর্যশীল বলেও মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে বিন্দুমাত্র অস্বস্তিতে নেই আওয়ামী লীগ, সরকার স্বস্তিতে আছে। আমরা জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে।

কাদের বলেন, নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে অপশক্তি নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ গণতন্ত্রের পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এতো অপপ্রচারের পরও ৪২ দশমিক ৮ শতাংশ ভোট পরেছে।

দেশি বিদেশি নানা চক্রান্ত এখনো আছে মন্তব্য করেন তিনি বলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশের মানুষ অগণতান্ত্রিক শক্তিকে মেনে নেয়নি, নেবেও না।

ওবায়দুল কাদের আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গণতন্ত্রের জন্য মাইলফলক হতে যাচ্ছে। 

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর