সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি তেলের টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের এক সামরিক সূত্র।

ইউক্রেনীয় সামরিক সূত্র বলেছে, ড্রোনগুলো লক্ষ্যে আঘাত করেছে। অঞ্চলটিতে এটি নতুন ধাপের কাজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 
রয়টার্স অবশ্য স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। 

এর আগে, দখলকৃত দক্ষিণ-পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থি এক কর্মকর্তা বলেছিলেন, বাল্টিক সাগরে একটি তেলের টার্মিনালে ইউক্রেন হামলা চালিয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে।

ইউক্রেনে রুশ হামলার প্রায় দুই বছর হতে যাচ্ছে। সেন্ট পিটার্সবার্গে এই ড্রোন হামলা ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলার চেষ্টা করছে।

রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গ। ইউক্রেনীয় সীমান্ত থেকে শহরটির দূরত্ব ৮৫০ কিলোমিটার।

রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেন  দূরপাল্লার ড্রোন তৈরির চেষ্টা করছে। ইউক্রেনে নিয়মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী।

কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়াতে এর আগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ২০১৪ সালে উপদ্বীপটি ইউক্রেনের কাছ থেকে দখল করে রাশিয়া।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর