ইউক্রেনকে কড়া বার্তা দিলেন পুতিন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম

ইউক্রেনের রাষ্ট্রত্ব হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সঙ্গে ইউক্রেনে রুশ অর্জনগুলো জোর করে কেড়ে নেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে সুইজারল্যান্ড বৈশ্বিক শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হওয়ার একদিন পর টেলিভিশনে দেয়া ভাষণে এসব মন্তব্য করেন পুতিন।

মঙ্গলবার টেলিভিশনে দেয়া সেই বক্তৃতায় রুশ নেতা পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধের চলমান ধরন অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্ব অপূরণীয় আঘাত ভোগ করতে পারে।

পশ্চিমা বিভিন্ন দেশ ও ইউক্রেনে আলোচিত হওয়া শান্তি ফর্মুলাগুলোকে প্রত্যাখ্যান করার পাশাপাশি সে সব নিষিদ্ধ দাবি বলে অভিহিত করেন রুশ নেতা।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন শুধুমাত্র পাল্টা আক্রমণই ব্যর্থ হয়নি, বর্তমান পরিস্থিতি পুরোপুরি রুশ বাহিনীর হাতে রয়েছে। এভাবে চলতে থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্ব গুরুতর আঘাতের মুখে পড়বে।

এদিকে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে সশরীরে উপস্থিত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মরিয়া হয়ে আরও সামরিক ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

উপস্থিত নেতারা জেলেনস্কির ভাষণকে স্বাগত জানালেও এখনো কোনো উল্লেখযোগ্য বাড়তি সহায়তার প্রতিশ্রুতি দেননি। তবে ন্যাটো ও ইউরোপীয় কমিশন ইউক্রেনকে সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।

দাভোসে জেলেনস্কির জ্বালাময়ী ভাষণের কয়েক ঘণ্টা পরেই মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে সাবধান করে দিয়ে বলেন, প্রতিরোধ চালিয়ে গেলে সে দেশ অপূরণীয় ক্ষতির মুখ দেখবে৷

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর