লোহিত সাগরে নিরাপদ রুশ ও চীনা জাহাজ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম

লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে একের পর এক জাহাজে হামলা চালিয়ে কাঁপন ধরাচ্ছে যোদ্ধারা। তবে এবার নতুন বার্তা দিলো হুথি বিদ্রোহীরা। ইসরাইলের দোসর পশ্চিমাদের বুকে জ্বালা ধরাতে এবার দুই পরাশক্তি রাশিয়া ও চীনকে আহ্বান জানালো লোহিত সাগরে বুকি চিতিয়ে চলাচল করা।

হুথি বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মেদ আল-বুখাইতির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সাগরে সম্পূর্ণ নিরাপদে চলতে পারবে রুশ ও চীনা জাহাজ।

তিনি জানিয়েছেন, ইয়েমেনের আশে পাশের জলসীমা বেশিরভাগ দেশের জন্য নিরাপদ। শুধু খেয়াল রাখতে হবে, এই জাহাজগুলোর সঙ্গে যেন ইসরাইলসহ সুনির্দিষ্ট কয়েকটি দেশের যোগসূত্র না থাকে।

তবে যেসব জাহাজ কোনো না কোনো দিক দিয়ে ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোর বিরুদ্ধে হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হুথির এই শীর্ষ কর্তা। যদিও ইসরাইল সম্পৃক্ত জাহাজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় দুটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

আর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নাক গলানোর জন্যে বারবার সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া।

বুখাইতি আরও জানান, লোহিত সাগরে তাদের হামলার শিকার হবার জন্য নৌ সংস্থাগুলোই দায়ী। তারা ভিন্ন পথ ব্যবহারের নির্দেশনা মানেনি। ‘আনসার আল্লাহ্‌’ কোনো জাহাজ আটক করতে বা ডুবিয়ে দিতে চায় না। তাদের একমাত্র লক্ষ্য, ইহুদি রাষ্ট্রের জন্য গাজায় ধ্বংসযজ্ঞ পরিচালনা করাকে ব্যয়বহুল করে তোলা, যাতে ফিলিস্তিনে আগ্রাসন থেকে সরে আসে ইসরাইল।

গেলো নভেম্বরে এক ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ গ্যালাক্সি লিডার আটক করে হুথি বাহিনী। জাহাজটির ক্রুরা এখনো আটক। তারা ভালো আছে বলেও জানাচ্ছে হুথি। পাশাপাশি গ্যালাক্সি লিডারকে এখন আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে সমর্থকদের জন্যে উন্মুক্ত করে দিয়েছে হুথি। সেখানে ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে নাচতে দেখা যায় হুথি সমর্থকদের।

একাত্তর/আরএ
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর