রাখাইনের নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিদ্রোহীরা, বড় হামলার প্রস্তুতি জান্তার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:১৮ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মি ও অপর দুই বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত বিদ্রোহী জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স জানিয়েছে, এবার তারা পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে চায়। এ লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যেই জান্তা বাহিনীর বিরুদ্ধে আরও তীব্র লড়াইয়ে নামবে।

মিয়ানমারের জান্তা বাহিনী শীর্ষ জেনারেলদের পদে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। নতুন উদ্যমে জান্তা বাহিনী রাখাইনে বিদ্রোহী জোটের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। আগামী কয়েক দিনের মধ্যেই রাখাইনে আরও অতিরিক্ত সেনা ও অস্ত্র-গোলাবারুদও পাঠানো হবে।

মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ, তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ এবং আরাকান আর্মি-এএ সমন্বয়ে গঠিত হয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। গত অক্টোবরে শান রাজ্যে এই জোট জান্তাবিরোধী অভিযান শুরু করেছে। 

এরইমধ্যে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বেশ সাফল্য অর্জন করেছে আরাকান আর্মি। জান্তা বাহিনী ব্যাপকভাবে জল, স্থল ও আকাশপথে হামলা চালালেও আরাকান আর্মিকে পিছু হটতে বাধ্য করতে পারেনি। বরং বিদ্রোহীদের মুর্হুমুহু হামলায় জান্তা বাহিনীর প্রায় ৪ শতাধিক সেনা ভারতে পালিয়ে গেছে। এই অবস্থায় নতুন করে সমুদ্রপথে রাখাইনে সেনা পাঠাচ্ছে জান্তা সরকার।

এছাড়া, সম্প্রতি কায়ুকতাও, মিনবে, রামরি এবং রথিডংয়েসহ ছয়টি এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির ব্যাপক লড়াই চলছে। বিদ্রোহী আরাকান আর্মির সেনারা এসব শহরের নিয়ন্ত্রণ নিতে চাইছে।

এর মধ্যে কায়ুকতাও হামলা চালিয়ে আরাকান আর্মি জান্তা বাহিনীর দুটি ব্যাটালিয়নকে হারিয়ে দিয়েছে। প্রায় ৩০০ সেনা ও তাদের পরিবার আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। এক সেনা কর্মকর্তা আটকও হয়েছে।

জানুয়ারির মাঝামাঝি সময়ে রাখাইন রাজ্যের পালেতওয়া শহরটির দখল নিয়েছে আরাকান আর্মি। এই শহর প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সাথে বাণিজ্যের চাবিকাঠি।

আরাকান আর্মি বলছে, সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সর্বোচ্চ সহযোগিতা করবে তারা। একইসাথে শিগগিরই এসব এলাকায় প্রশাসন ও আইন প্রয়োগের দায়িত্ব নেবে।

এর আগে রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৫টিতেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এই সময়ে জান্তা বাহিনীর কাছ থেকে ১৪২টি সেনাঘাঁটি দখলের দাবি করেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠনটি।

আরবিএস
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর