মার্কিন সিনেটরদের চিঠি দুর্ভাগ্যজনক: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

আদালতে দণ্ড পাওয়া শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ১২ সিনেটরের চিঠি দেয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

তিনি বলেছেন, ‘মার্কিন সিনেটরদের ড. ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক। কোনো দেশের বিচার প্রক্রিয়া নিয়ে না জেনে, কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া সঠিক নয়।’

বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে সিনেটরদের চিঠির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে এই সংক্রান্ত চিঠি দেওয়া সমুচিত নয়। কারণ, তিনি বিচার বিভাগের কেউ নন। প্রকাশ্য আদালতে ড. ইউনূসের মামলার বিচার হয়েছে।

এটা নিয়ে কারো কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া থাকলে বাতিল করার ব্যবস্থা রয়েছে এবং সেখানে তারা বক্তব্যও দিতে পারেন বলে মন্তব্য করেন আমিন উদ্দিন।

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ১২ মার্কিন সিনেটরের চিঠিতে ইউনূসের সাজার বিষয়ে নানা আলোচনা করা হলেও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি তারা।

শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের দুই সপ্তাহের মধ্যে এই চিঠি পাঠানো হলো।

গত ২২ জানুয়ারি ইস্যু করা চিঠিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি’ করা হচ্ছে বলে দাবি করেছেন ওই ১২ জন সিনেটর।

সংশ্লিষ্টরা বলছেন, ড. ইউনূসের কথিত হয়রানি বন্ধের দাবির সঙ্গে ওই সিনেটররা কৌশলে বাংলাদেশ ও সরকারবিরোধীদের পক্ষ নিয়েছেন। আর ইউনূসের দাবির আড়ালে তারা রাষ্ট্রবিরোধীদেরও বিচার থেকে রেহাই দেয়ার দাবি জানাচ্ছেন।

বিবৃতি দেয়া ১২ সিনেটর সরকার বিরোধীদেরকে কৌশলে ‘সরকারের সমালোচক’ তকমা দিয়েছেন এবং তাদের ওপর আইনের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর